৭ মার্চ ২০২৬

ক্ষতির মুখে পড়ায় চট্টগ্রাম-ঢাকা পার্সেল ট্রেন চলাচল বন্ধ

বাংলাধারা প্রতিবেদন »  

পর্যাপ্ত মালামাল পরিবহন করতে না পারায় চট্টগ্রাম থেকে ঢাকার পার্সেল ট্রেনটি বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিদিন ৬ হাজার টাকা করে তিনদিনে মাত্র ১৮ হাজার টাকা আয় হয়েছে। তাই ক্ষতির মুখে পড়ায় ট্রেনটি বন্ধ রাখা হয়েছে।

সোমবার (৪ মে) সকাল ১০টার ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ জানান, পর্যাপ্ত পণ্য পরিবহন করতে না পারায় চট্টগ্রাম থেকে ঢাকার পার্সেল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

এর আগে গত ১-৩ মে পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকায় একটি পার্সেল ট্রেন চলাচল করে। ক্ষতির মুখে পড়ায় তা বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন