১৯ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে বীরাঙ্গনার পাশে জেলা প্রশাসক

খাগড়াছড়ি প্রতিনিধি  »

পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা সদরের যৌথখামার এলাকার বাসিন্দা ১৯৭১সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর হাতে নির্যাতিত ছেইংসামা মারমা’র পাশে দাঁড়িয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ৪টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ছেইংসামা মারমাকে পানছড়ির ইউএনও’র মাধ্যমে ডেকে এনে তাঁকে নগদ পঞাশ হাজার টাকা বীরাঙ্গনা ছাইং সামা মারমার হাতে তুলে দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এসময় জেলা প্রশাসক ছেইংসামা মারমা’র প্রতি সম্মান প্রদর্শন করে তাঁকে নগদ পঞাশ হাজার টাকা সহায়তা প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রীর ঘোষিতনির্দেশনা অনুযাী একটি দুইকক্ষ বিশিষ্ট পাকা বাড়ি নির্মার্ণের ঘোষণা দেন। রোববার থেকে বাড়ি নির্মাণের কাজ শুরু হবে।

অনুদান পেয়ে বীরাঙ্গনা ছাইং সামা ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে বলেন, বর্তমান সরকারের কাছে একটি দাবি যেন মরার আগে বীরাঙ্গনার স্বীকৃতি পান

এসময় জেলা প্রশাসনক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, ছেইংসামা মারমা’রর ওপর একাত্তর সালে মুক্তিযুদ্ধকালীন আটকাবস্থায় সংঘটিত নির্যাতনের তথ্যপ্রমাণ সংগ্রহের মাধ্যমে প্রশাসনিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করা হবে।

ছেইংসামা মারমাকে সহায়তা প্রদানকালে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, সহ জেলায় কর্মরত মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন