১৭ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে চলছে করোনার গণটিকা কার্যক্রম

খাগড়াছড়ি প্রতিনিধি »

আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে করোনা টিকার ১ কোটি ডোজ প্রদানের প্রস্তুতির অংশ হিসেবে খাগড়াছড়িতে চলছে গণটিকা কার্যক্রম।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার উদ্যোগে মুক্তমঞ্চ ও পৌরসভা কার্যালয়ের দুইটি অস্থায়ী কেন্দ্রে এ কার্যক্রম চলছে।

আয়োজকরা জানান, গণটিকা কার্যক্রমের অংশ হিসেবে ১২ থেকে ১৭ বছর বয়সীদের নিবন্ধন ছাড়াই ফাইজার এবং ১৭ বছরের উর্ধ্বে যারা তাদের সিনোভ্যাক্সের টিকা দেয়া হচ্ছে। প্রথম দিন ৬ শতাধিক মানুষকে টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র না থাকায় এতোদিন রেজিস্ট্রেশন করতে না পেরে যারা টিকা নিতে পারেননি তারা সহজে টিকা পেয়ে খুশি। ২৬ ফেব্রুয়ারি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি অস্থায়ী কেন্দ্রে প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ও বুস্টার ডোজ দেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

আরও পড়ুন