খাগড়াছড়ি প্রতিনিধি »
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলেও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গাতে শহীদ দিবসের পতাকা উত্তোলনে কোন নিয়মনীতির তোয়াক্কা করেনি বেশিরভাগ প্রতিষ্ঠান।
বাংলা আমাদের রাষ্ট্র ভাষা হওয়ার সঠিক ইতিহাসকে সকলে মনে প্রাণে ধারন এবং আগামী প্রজন্মের কাছে এর সঠিক বার্তা পৌঁছে দেয়ার জন্যই সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন অফিস আদালত ও স্ব স্ব এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পতাকা অর্ধনমিত করে উত্তোলনের বিধান রয়েছে।
কিন্তু এ বছর মাটিরাঙ্গা সদরের বিভিন্ন পয়েন্টে পতাকা উওোলন সরেজমিনের চিত্র ছিল সম্পুর্ন ভিন্ন। শহীদ দিবসের পতাকা উত্তোলনে কোন নিয়মনীতির তোয়াক্কা করেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। পতাকা বাঁধার জন্য ন্যুনতম সাইজের বাঁশ আর শহীদ দিবসে পতাকা বাঁধার সরকারি নির্দেশনা উপেক্ষিত হয়।
বিষয়টি সম্পর্কে সকাল ১০টা ১৭মিনিটে উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব এর কাছে জানতে চাইলে তিনি বাজার কমিটির সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেও দিনভর পতাকা উত্তোলন নীতিমালা উপক্ষিত।
বিষয়টি সম্পর্কে মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সোহাগ মজুমদার এই প্রতিনিধিকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে সরাসরি অথবা ফোনে এ বিষয়ে কোন নির্দেশনা অদ্যবদি পাইনি।
তবে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি মুঠোফোনে জানান, মাটিরাঙ্গা বাজারে পতাকা উত্তোলনে বাঁশ ও পতাকা সঠিকভাবে লাগানোর জন্যে বলেন। কিন্তু তিনি কোন নির্দিষ্ট সাইজের কথা বলেননি। এছাড়া প্রশাসনের নজরদারীর অভাবে সন্ধ্যা পার হয়ে রাত হলেও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পতাকা উড়তে দেখা গেছে।
বাংলাধারা/এফএস/এআর












