১৭ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত

খাগড়াছড়ি প্রতিনিধি»

বর্নাঢ্য অনুষ্টান মালার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়েছে।

খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উৎবের উদ্ধোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী পদ মর্যদার সম্পন্ন পার্বত্য চট্টগ্রাম উপজাতীয় শরনার্থী বিষযক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ি আওয়ামীলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূইয়া ও জেলা শিল্পকলা বিষয়ক কমিটির আহবায়ক ও জেলা পরিষদ সদস্য নিলোৎপল খীসা। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন জেরা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সাঙবাদিক জীতেন বড়ুয়া।

পরে অতিথিরা স্থানীয় বিভিন্ন জাতি-গোষ্ঠীর শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ।

আরও পড়ুন