৩১ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে বাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বাংলাধারা  প্রতিবেদন »

খাগড়াছড়ির সদর উপজেলায় অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সদর উপজেলায় দীঘিনালা-খাগড়াছড়ি সড়কের তিন মাইল এলাকায় রাবার বাগান থেকে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নারীর বয়স ২২ থেকে ২৩ বছরের মধ্যে বলে পুলিশ ধারণা করছে, তবে তার বিস্তারিত নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।

উপজেলার পেরাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য জমেন্দ্র ত্রিপুরা বলেন,

জানা যায়, জুম কৃষকরা বাগানের লাশ পড়ে থাকতে দেখে উপজেলার পেরাছড়া ইউনিয়ন পরিষদের সদস্য জমেন্দ্র ত্রিপুরাকে জানায়। তিনি বিষয়টি থানায় জানায়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দিন বলেন, মেয়েটির পরনে জিন্সের প্যান্ট ও জামা ছিল। প্রাথমিকভাবে তাকে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। তবে মেয়েটিকে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লাশটি ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাধারা/এফএস/এমআর/এএ

আরও পড়ুন