খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম, শিক্ষা পদ্ধতি, ও বিদ্যালয় ব্যবস্থাপনা সরজমিন পর্যবেক্ষনে প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের ১টি প্রতিনিধি দল বিভিন্ন বিদ্যালয়, উপজেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরীক্ষন বিভাগের পরিচারক ও যুগ্ম সচিব মোঃ মাহতাব উদ্দিন জমাদার জেলা সদরের দক্ষিন খবংপড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেন।
বিদ্যালয় পরিমর্শন কালে প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরীক্ষন বিভাগের পরিচারক ও যুগ্ম সচিব মোঃ মাহতাব উদ্দিন জমাদার বলেন, করোনা কালীন সময়ে শিশুদের লেকা পড়ায় যাতেবিঘ্ন না ঘটে সে দিকে খেয়াল রাখতে হবে । পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে শিক্ষকদের বাড়ী বাড়ী গিয়ে শিক্ষা কার্যক্রম মনিটরিং করতে হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা কাজী মোঃ আমীন উল্ল্যাহ, ডিপিও ফাতেমা মেহের ইয়াছমীন, এডিপিও শহীদুর ইসরাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মঞ্জুর মোরর্শেদ, এসএমসির সভাপতি ধীমান খীসা ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়া খীসা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/এইচএফ












