খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ির পানছড়ি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগ এবং সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩টি ব্যালট পেপার বই ছিনতাইয়ের অভিযোগে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩টি ব্যালট পেপার বই ছিনতাইয়ের অভিযোগে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় পানছড়ির ৫ ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার রিকল চাকমা বিষয়টি নিশ্চিত করেন।
সংরক্ষিত মেম্বার প্রার্থী মন্দিরা চাকমা অভিযোগ করে বলেন, সাড়ে ১২ টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. আমিরুল বাশারের সমর্থকরা পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ নম্বর বুথে ঢুকে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মেম্বার প্রার্থীর প্রতীক সম্বলিত ব্যালট পেপারের তিনটি বই ছিনিয়ে নিয়ে যায়। প্রতিবাদ জানালে আমাকে ও এজেন্টদের মারধর করা হয়। বিষয়টি রিটার্নিং অফিসারকে জানিয়য়েছি।
রিটার্নিং অফিসার রিকল চাকমা বলেন, তিনটি ব্যালট বই ছিনতাই হওয়ার বিষয় উল্লেখ করে প্রিজাইডিং অফিসার আবেদন করেন। এর প্রেক্ষিতে কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গ, পাইলট ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটার সংখ্যা ২৮ হাজার ৪৪ জন।












