খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাহিন্দ্র চালক খুনের ঘটনায় ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে আসামী মো:মাসুম (২৮) হামিদুল ইসলাম ছায়দুল (২৮) ও ফরিদ হোসেন শেখ (৩০) কারাগারে পাঠিয়েছে আদালত।
এর আগে, খাগড়াছড়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল আলমের আদালতে আসামীরা নিজেরা জবানবন্দি দেন কিভাবে মাহিন্দ্র চালককে হত্যা করেছেন
আসামীর জবানবন্দীর ভিত্তিতে পুলিশ জানায়, মাহিন্দ্র চোরচক্রের সদস্যরা গত ৩১ জানুয়ারী ও ১ ফেব্রুয়ারীর জন্য ফারুকের মাহিন্দ্রটি রিজার্ভ করে খাগড়াছড়ির বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরে বেড়ায়। ঘটনার দিন (১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরে মানিকছড়ি নামিয়ে দিয়ে আসার কথা ছিল। মানিকছড়ি যাওয়ার পথে মাটিরাঙ্গার ১০ নম্বর এলাকায় প্রস্রাব করার কথা বলে মাহিন্দ্র থামানো হয়। মাহিন্দ্র থামানোর পর চোর চক্রের সদস্যরা ফারুককে শ্বাসরোধ করে হত্যা করে মাহেন্দ্র নিয়ে পালিয়ে যায়। চুরিকৃত মাহিন্দ্রটি চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি গ্যারেজে ১ লক্ষ টাকায় বিক্রী করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মাটিরাঙ্গা থানার ওসি তদন্ত শাহনূর আলম জানান, তথ্য প্রযুক্তির সাহায্যে চট্টগ্রামের ইপিজেড ও রাঙ্গামাটির লংগদু থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমাণ্ড আবেদন করা হয়েছে। মাহিন্দ্র গাড়িটি ছিনতাইয়ের উদ্দেশে চালককে খুন করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আসামীরা। ছিনতাই হওয়া মাহিন্দ্রটি উদ্ধার করা হয়েছে।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো:সামসুদ্দীন ভূঁইয়া বলেন, ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মাটিরাঙ্গার ১০ নম্বর এলাকায় শ্বাসরোধ করে হত্যা করা হয় মাহিন্দ্র চালক মো. ফারুককে।২ ফেব্রুয়ারী বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই মো:আমজাদ বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি হত্যা মামলা রুজু করে।পরে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজের নির্দেশনা অনুযায়ী ডিবি পুলিশ, গোয়েন্দা পুলিশ,তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশেষ সূএে ফারুক হত্যার মূল আসামী মো:মাসুমকে লংগোদু থেকে গ্রেফতার করা হয়।মাসুমের তথ্য মতে চিনতাই হওয়া মাহিন্দ্র গাড়িটি চট্রগ্রাম ইপিজেড এলাকায় মাসুমের পূবে পরিচিত বন্ধু গ্যারেজ মেস্ত্ররী শাকিলকে মাহিন্দ্রটি বিক্রী করে দেওয়ার জন্য বলে পরে চট্রগ্রামের ইপিজেডের হামিদুল ইসলাম ও ফরিদ হোসেন মাহিন্দ্র গাড়িটি ক্রয় করে।
ফারুক হত্যার বাকি আসামী মো:আবু মুছা (৩৫)তার স্ত্রী শাহনাজ (২২)কে গ্রেফতার করার জন্য রাঙ্গামাটিতে ডিবি পুলিশের বিশেষ টিম সহ সারাদেশে পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্হার অভিযান চলছে কাজ বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো:সামসুদ্দীন ভূঁইয়া।
বাংলাধারা/এফএস/টিএম












