১৯ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে ৪ ইটভাটাকে জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি  »

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ফসলি জমির মাটি ইটভাটায় ব্যবহার, ব্রিকফিল্ডের লাইসেন্স না থাকা ও অবৈধ বনের কাঠ পোড়ানোর অপরাধে ৪ ইটভাটাকে ৫লাখ ৪০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার মো. সাজ্জাদ হোসেন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার প্রশান্ত চক্রর্বতী এর আদালত এই জরিমানা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার প্রশান্ত চক্রর্বতী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৬ ধারা অনুযায়ী ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার, অবৈধ ভাবে বনের কাঠ পোড়ানো এবং লাইসেন্স না থাকায় ৪ ইটভাটার মালিককে ৫ লাখ ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছেে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে বলেও জানান তারা।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন