জসিম উদ্দিন জয়নাল »
খাগড়াছড়ি আঞ্চলিক পাসর্পোট অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, নারায়নগঞ্জ সহ ৬টি জেলার ই-পাসর্পোট
কার্যক্রমনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, নারায়নগঞ্জ মোট ছয় জেলার ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
এ উদ্বোধনের মাধ্যমে খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, বান্দরবান ও রাঙ্গামাটি জেলা ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট সেবার আওতায় আসলো।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইমিগ্রেসন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আউয়ুব আলী চৌধুরী।
ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোট ‘মুজিববর্ষের শ্রেষ্ঠ উপহার’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন, পাসপোর্ট সেবাকে জনগনের দোরগোড়ায় পৌছে দিতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই প্রথম ই-পাসপোর্ট সেবার গৌরব অর্জন করে।

তিনি বলেন, ই-পাসপোর্ট আমাদের জাতীয় মর্যাদা বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেন, বিগত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রীর আনুষ্টানিক ঘোষনার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ই-পাসর্পোট কার্যক্রমের উদ্বোধন করেছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেন, তিনি সে কথা রাখেন, যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে মুজিব বর্ষের সেরা উপহার ই-পাসপোর্ট।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার হেফাজত ইসলামের বিরুদ্ধে মামলা করেনি, মামলা করেছে সংক্ষুদ্ধ একটি পক্ষ। বিচার বিভাগ স্বাধীন, যে কেউ অন্যায়ের প্রতিকার চাইতে পারে, মামলা করতে পারে, এখানে সরকারের কিছু করার নেই । হেফাজতে ইসলামের মামলা প্রত্যাহারের হুশিয়ারি প্রসঙ্গে খাগড়াছড়িতে সাংবাদিকদেও প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদুর রহমান খান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্টানে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহরিয়ার জামান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর হোসেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি ডিজিএফআই কমান্ডার মো. মালেক, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মো. আব্দুল আজিজ ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধিগণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৬টি জেলার ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন খাগড়াছড়ি ফায়ার সার্ভিস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, জেলা কারা অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে জেলার আইন-শূঙ্খলা কমিটির সাথে বিশেষ সভায় করেন।
বাংলাধারা/এফএস/এআর












