খাগড়াছড়ি প্রতিনিধি»
দ্বিতীয় ধাপে সারা দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার রাতে এসব ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলার মধ্যে দুটি উপজেলা তথা মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়ন ও গুইমারা উপজেলার ৩ টি ইউনিয়ন সহ মোট ১০টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন। এর আগে ৮৬তম কমিশন বৈঠকে ভোটের সিদ্ধান্ত নেয় ইসি।
তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র যাছাই বাছাই ২০ অক্টোবর। এছাড়া বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর ও ২৪ ও ২৫ অক্টোবর আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ২৭ অক্টোবর এবং ভোট গ্রহন করা হবে ১১ নভেম্বর।
বাংলাধারা/এফএস/এফএস












