৮ মার্চ ২০২৬

খালেদা জিয়ার জানাজার সময় ও স্থান জানালেন সালাহউদ্দিন আহমেদ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সবকিছু চূড়ান্ত হলে আগামীকাল বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা আদায়ের প্রস্তুতি রয়েছে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ছয়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান। একই তথ্য নিশ্চিত করেন তাঁর সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

আরও পড়ুন