১৯ মার্চ ২০২৬

খালেদা জিয়ার পাসপোর্ট প্রস্তুত

বাংলাধারা ডেস্ক :::

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাসপোর্ট প্রস্তুত হয়েছে। আজ শনিবার তা হাতে পাওয়া যাবে।

শুক্রবার (৭ মে) মাঝরাতের দিকে খালেদা জিয়ার ঘনিষ্ঠ সূত্রে এ তথ্য জানা যায়।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেন, ‘ম্যাডামের নতুন পাসপোর্ট এখনও হাতে পৌঁছায়নি। রেডি হয়েছে। ফোন দিলে গিয়ে নিয়ে আসব।’

এর আগে পাসপোর্ট অফিসও পাসপোর্ট রিইস্যুর আবেদন হাতে পাওয়ার কথা জানায়। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ুব চৌধুরী ভোরের কাগজকে জানান, আমরা গত বৃহস্পতিবার তাঁর আবেদন পেয়েছি। তবে তার কার্যক্রম চলমান রয়েছে। আশা করছি, প্রক্রিয়া শেষ হলে পাসপোর্টটি প্রদান করা হবে।

বাংলাধারা/এআই

আরও পড়ুন