১১ মার্চ ২০২৬

খালেদা জিয়ার স্মরণে ১৫ নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড বিএনপির গ ইউনিটের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ২ জানুয়ারি ) বাদ এশা রেলওয়ে পলোগ্রাউন্ড কলোনীতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং আবুল হাসান খান মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সুফিয়ান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

খতমে কুরআন ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নুর হোসেন, সফিকুল ইসলাম খোকন, চৌধুরী সাইফুদ্দিন, রাশেদ সিদ্দিকী, সারওয়ার উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, হেলাল উদ্দিনসহ ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন