৩০ মার্চ ২০২৬

খায়ের চেয়ারম্যানকে সাথে নিয়ে মিরসরাইয়ে ত্রান দিলেন কার্তিক ধুম

বাংলাধারা প্রতিবেদন »  

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি ‘করোনা ভাইরাস’ প্রায় অচল করে দিয়েছে গোটা বিশ্ব। শেষমেশ বাদ পড়েনি বাংলাদেশও। করোনাভাইরাস প্রতিরোধে জেলায় জেলায় চলছে প্রশাসন কর্তৃক ঘোষিত ‘লকডাউন’। অফিস-আদালত, স্কুল-কলেজ, যানবাহন বন্ধসহ জনগণ বাসাবাড়িতে গৃহবন্দি রয়েছে। এ অবস্থায় জনভোগান্তির কথা চিন্তা করে মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের কর্মহীন, দুস্থ ৩৬০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

শনিবার (১১ এপ্রিল) ১০ নং মিঠানালা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ খায়রুল আলমকে সাথে নিয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন আর কে এগ্রো এন্ড কনজু্মার ফুডস লিমিটেডের চেয়ারম্যান কার্তিক ধুম।

জানা যায়, কার্তিক ধুম তার নিজ অর্থায়নে বাড়িতে পারিবারিকভাবে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাউল, ১কেজি সয়াবিন তেল, সেইফলি চাপাতা ২৫০ গ্রাম, ১ কেজি পিঁয়াজ ও আলু ৩ কেজি ত্রাণ হিসেবে বিতরণ করা হয়।

চেয়ারম্যান খায়রুল আলম বাংলাধারাকে বলেন, এসময়ে আমাদের ইউনিয়নের মানুষের পাশে দাঁড়ানোয় আমি সরকার এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কার্তিক ধুমকে ধন্যবাদ জানাই। আগামিতেও উনার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমার ইউনিয়নের কেউ যাতে খাবারের কষ্ট না পায় সেদিকে সব সময় নজর রাখছি। নিয়মিত সাধারণ মানুষের খোঁজ-খবর রাখছি। তাছাড়া ত্রাণ বিতরণের সময় আমরা সামাজিক দূরত্ব নিশ্চিত করছি।

শিল্পপতি কার্তিক ধুম বাংলাধারাকে বলেন, আমার এলাকার জনসাধারণের মাঝে এই দূয্যোগ মূহুর্তে সরকারের পাশে থেকে ক্ষুদ্র উপহার সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। এতে সমাজ যদি কিছুটা উপকৃত হয় তাহলে দেশের উপকার হবে। আমি সামনেও এই অসহায় মানুষদের জন্য আরো ভাল কিছু করার চেষ্টা অব্যাহত রাখব।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন