১৪ মার্চ ২০২৬

খুঁজে পাওয়া গেছে ‘বিক্রম ল্যান্ডার’ এর অবস্থান !

বাংলাধারা ডেস্ক »

চাঁদের ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন ভারতের বিজ্ঞানী কে শিভান। কিন্তু আজ শোনালেন আশার কথা। ইসরো প্রধানের মন্তব্য উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, “আমরা চাঁদের পৃষ্ঠে বিক্রম ল্যান্ডারের অবস্থান খুঁজে পেয়েছি, ল্যান্ডারের একটি থার্মাল ইমেজ সংগ্রহ করেছে অরবিটার। তবে এখনও পর্যন্ত কোনও যোগাযোগ করা যায়নি। আমরা যোগাযোগের চেষ্টা করছি। খুব দ্রুতই যোগাযোগ করা যাবে”। শনিবার ভোররাতে চাঁদে দক্ষিণ মেরুতে পৌঁছানোর কথা ছিল চন্দ্রযান-২ এর।

২২ জুলাই অন্ধপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যাত্রা শুরু করে। ১,০০০ কোটি টাকার এই প্রকল্প হলিউড সিনেমা অ্যাভেঞ্জার এন্ডগেমেরও ১/২০ অংশ খরচে করা হয়েছে। আমেরিকা, রাশিয়া এবং চিনের পর চতুর্থ দেশ হিসেবে চাঁদের কপালে টিকা দিয়ে আসতে পারবে ভারত, এমনটাই মনে করা হয়েছিল।

এক সপ্তাহ আগে মিশনটি লঞ্চ হওয়ার কথা ছিল, যদিও পঞ্চ হওয়ার এক ঘন্টারও কম সময় আগে, তা বাতিল করে দেওয়া হয়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ