৮ ফেব্রুয়ারি ২০২৬

খুলশীতে দেশীয় বন্দুক-কার্তুজসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজসহ মো. ফরহাদ (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) ভোর রাত ৪টা ৫ মিনিটে খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযান পরিচালনা করেন খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলামের নেতৃত্বে এসআই মোহাম্মদ লোকমান হোসেন ও এসআই মো. জালাল আহমেদসহ পুলিশের একটি দল।

পুলিশ জানায়, গ্রেপ্তার ফরহাদ কুমিল্লার চান্দিনা উপজেলার মুরাদপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের খুলশী থানার সেগুনবাগান এলাকার একটি ঘরে ভাড়ায় থাকতেন।

তার কাছ থেকে একটি কালো রঙের স্টিলের বাটযুক্ত দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি লাল রঙের কার্তুজ ও একটি সবুজ রঙের খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি জাহেদুল ইসলাম।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ