২৬ মার্চ ২০২৬

খুলশীতে বাস-সিএনজি-ট্রেনের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি

বাংলাধারা প্রতিবেদক»

চট্টগ্রাম নগরীর খুলশীতে ডেমু ট্রেন ও গাড়ির সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে পুলিশ। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর খুলশী থানার ঝাউতলা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এরপর দুর্ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশের চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) হাসান চৌধুরী।

রেলওয়ে পুলিশের চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল গফুরকে তদন্ত কমিটির প্রধান করে এ কমিটি গঠন করা হয়। এছাড়া রেলওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (সদর) ও চট্টগ্রামের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কমকর্তাকে (ওসি) তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

এর আগে শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম নগরের খুলশীর ঝাউতলা রেল ক্রসিংয়ে বাস সিএনজি অটোরিকশা ও ডেমু ট্রেনের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএমপির এক ট্রাফিক কনস্টেবলসহ দুইজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

আরও পড়ুন