১৮ মার্চ ২০২৬

খুলশীতে বৈদ্যুতিক খুঁটি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাধারা ডেস্ক »

নগরীর খুলশী থানা এলাকার নাশন্যাল গ্রিডের বৈদ্যুতিক খুঁটি থেকে মুখে কাপড় গোজা ও ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জালালাবাদ এলাকার জমির সোসাইটির রূপসী হাউজিংয়ের পাশে পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খোকন ওই এলাকার আব্দুল খালেক মাঝির ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান। তিনি বলেন, পাহাড়ের উপরে স্থাপিত নাশন্যাল গ্রিডের বৈদ্যুতিক খুঁটি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেখে মনে হচ্ছে তিন থেকে চার দিন আগে হত্যা করে তাকে ঝুঁলিয়ে রাখা হয়েছে।

স্থানীয় আবুল কালাম জানান, খুন করার আগে খোকনের মাথার চুল ও দাঁড়ি কামিয়েছিলো ঘাতকরা। ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় ব্লেড ও পানি রাখার সরঞ্জামও দেখা গেছে। তিনি আরও জানান, নেশা করার আগে বা পরে মাথার চুল-দাঁড়ি কাটা হয়েছিলো। তারপর ‍মুখে কাপড় গুজিয়ে পরিকল্পিতভাবে খোকনকে হত্যা করা হয়েছে।

সরজমিনে স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, নিহত খোকন নির্মাণ শ্রমিক। ইটভাঙ্গার কাজ করতেন।

তবে অপর একটি সূত্র জানায়, এমইএস কলেজের সাবেক নেতা বর্তমান ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম গ্রপের সমর্থক ছিলেন মাদকসেবী এই যুবক। স্থানীয় রাজনীতির সাথেও জড়িত ছিলেন।

বাংলাধারা/এআই

আরও পড়ুন