১১ মার্চ ২০২৬

খুলশী টাউন সেন্টারে উদ্বোধন হলো আধুনিক আন্ডারগার্মেন্ট শোরুম ‘প্রিটি লেয়ারস’

চট্টগ্রামে নারীদের দৈনন্দিন আরাম, আত্মবিশ্বাস ও স্টাইলকে নতুন উচ্চতায় নিতে চট্টগ্রামের খুলশী টাউন সেন্টারে যাত্রা শুরু করেছে আধুনিক আন্ডারগার্মেন্ট শোরুম ‘প্রিটি লেয়ারস’।

আন্তর্জাতিক মানের ডিজাইন ও প্রিমিয়াম কোয়ালিটির সমন্বয়ে গড়ে ওঠা এই শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ফিতা ও কেক কাটার মাধ্যমে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী, ফ্যাশন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বসহ নানা শ্রেণি–পেশার অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিদের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

শোরুম কর্তৃপক্ষ জানান, প্রিটি লেয়ারস–এ সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করা আন্ডারগার্মেন্টের একটি সমৃদ্ধ ও বাছাইকৃত সংগ্রহ রাখা হয়েছে, যা নারীদের দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি বিশেষ প্রয়োজন ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নির্বাচন করা। আধুনিক রুচির সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক ট্রেন্ড অনুসরণ করেই প্রতিটি পণ্য সংগ্রহ করা হয়েছে।

এছাড়াও ভবিষ্যতে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান শোরুম কর্তৃপক্ষ। তাদের প্রত্যাশা, আধুনিক রুচি, আন্তর্জাতিক মান এবং উন্নত গ্রাহকসেবার সমন্বয়ে প্রিটি লেয়ারস খুব অল্প সময়ের মধ্যেই চট্টগ্রামের ফ্যাশন–সচেতন নারীদের জন্য একটি নির্ভরযোগ্য ও পছন্দের গন্তব্য হিসেবে পরিচিতি লাভ করবে।

আরও পড়ুন