২১ মার্চ ২০২৬

খুলশী থানায় আত্মসমর্পন করলো ১৩ মামলার আসামি ডাকাত বেলাল

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর খুলশী থানায় এসে আত্মসমর্পণ করেছে পুলিশের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ বেলাল। তার নামে নামে ১৩ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে বেলাল নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।

মোহাম্মদ বেলাল (৪৩) নগরীর আমবাগানে রেলওয়ে লোকোশেড কলোনির আব্দুল কাদেরের ছেলে। বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে।

ওসি প্রণব চৌধুরী বলেন, পুলিশের তালিকায় ডাকাত বেলাল হিসেবে তার নাম অন্তর্ভুক্ত আছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের খুলশী থানায় ১১টি এবং অন্য থানায় ২টি মামলা রয়েছে। এর বাইরে কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে ৩টি মামলা আছে। ২টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বেলাল সরকারি জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আমরা তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে খুঁজছিলাম।

জানা গেছে, বেলাল পাহাড়তলির ডাকাত ফরিদের সেকেন্ড ইন কমান্ড। পরিকল্পিত হত্যাকান্ডের শিকার কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলের চাপের মুখে গ্রেপ্তার হন ফরিদ। ফরিদ জেলে গেলেও তার সাম্রাজ্য ধরে রেখেছিলো মুলত বেলাল। স্থানীয়ভাবে আওয়ামী লীগ সমর্থিত পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণের অনুসারী হিসেবে পরিচিত সে।

এদিকে ফরিদ জেল থেকে বের হয়ে আবারো অপরাধ কর্মকান্ড শুরু করেন। তবে স্থানীয় ছাত্রলীগ নেতাদের দাবীর মুখে নড়েচড়ে বসেছে প্রশাসন। সম্প্রতি পাহাড়তলি বাজার এলাকা থেকে মুন্না নামের একজনকে কিরিচ আর চোরাই গরু সহ গ্রেপ্তার করা হয়। মুন্না ফরিদ বাহিনীর সদস্য।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ