২৩ মার্চ ২০২৬

গরুর মাংসের রসা ভূনা

সাদিয়া তাসনিম»

উপকরণ
• এক কেজি গরুর মাংস, • ৫টি তেজপাতা, • ৫টি এলাচ, • ৫টি লবঙ্গ, • ২টি দাড়চিনি, • ২চা চামচ মরিচের গুঁড়া, • ২চা চামচ ধনেগুঁড়া, • ১চা চামচ জিরা গুঁড়া, • ১চা চামচ হলুদ গুঁড়া, • ১চা চামচ গোল মরিচ গুঁড়া, • ২চা চামচ পেয়াজ বাটা, • ১চা চামচ রসুন বাটা, • ১চা চামচ আদা বাটা, • ১চা চামচ লবণ, • ৫/৬টি মরিচ, • পেয়াজ কুচি ১কাপ, • ৩চা চামচ মিষ্টি দই, • ধনেপাতা, • টমেটো কুচি ১কাপ ও • ৩চা চামচ সয়াবিন তেল।

প্রণালী
প্রথমে একটি পাত্রে এক কেজি গরুর মাংস, ৫টি তেজপাতা, ৫টি এলাচ, ৫টি লবঙ্গ, ২টি দাড়চিনি, ২চা চামচ মরিচের গুঁড়া, ২চা চামচ ধনেগুঁড়া, ১চা চামচ জিরা গুঁড়া, ১চা চামচ হলুদ গুঁড়া, ১চা চামচ গোল মরিচ গুঁড়া, ২চা চামচ পেয়াজ বাটা, ১চা চামচ রসুন বাটা, ১চা চামচ আদা বাটা, ১চা চামচ লবণ, ৫/৬টি মরিচ, পেয়াজ কুচি ১কাপ, টমেটো কুচি ১কাপ ও ৩চা চামচ সয়াবিন তেল দিয়ে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর পত্রটি চুলায় বসিয়ে ১৫মিনিট কষিয়ে নিতে হবে। ১৫ মিনিট পর তাতে আধা লিটার পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে আরও ২০ মিনিট সিদ্ধ করতে হবে। ২০ মিনিট পর তাতে ৩চা চামচ মিষ্টি দই ও ধনেপাতা দিয়ে ভালোভাবে নেড়ে ৫ মিনিট পর একটি প্লেটে ঢেলে নিতে হবে। এরপর তাতে স্বাদ ও সুগন্ধের জন্যে আরও অল্প ধনেপাতা দিয়ে পরিবেশন করুন, ‘রসালো গরুর মাংস ভূনা’

আরও পড়ুন