আনোয়ারা প্রতিনিধি»
আনোয়ারা উপজেলায় গরু চোর সন্দেহে দুই যুবককে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে তারপর পুলিশে দিল স্থানীয় জনতা। গতকাল শরিবার বরুমচড়া ইউনিয়নের এক নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে তাদের বিরুদ্ধে গরু চুরির মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন বরুমচড়া ৭ নং ওয়ার্ডের শফিউল আলম ও ফরিদুল আলম।
জানা যায়, বরুমচড়া ইউনিয়নে সম্প্রতি গরু চুরি বেড়ে যাওয়ায় আতংকে এবং বিক্ষুদ্ধ হয়ে আছে মানুষ। এক রাতেই ৫ টি গরু চুরি হয় এক ব্যাবসায়ীর। শনিবার (৩০ অক্টোবর) দুপুরে দুই যুবকের গতিবিধি সন্দেহ হওয়ায় তাদেরকে স্থানীয়রা আটক খুঁটির সাথে বেঁেধ বড় বড় গাছের টুকরো দিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধর করে পুলিশে দিয়েছে জনতা। পরে পুলিশ খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে গরু চুরির সত্যতা পাওয়ায় মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।
আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, আটক যুবকদের বিরুদ্ধে গরু চুরির ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দিযে জেলহাজতে পাঠানো হবে।
বাংলাধারা/এফএস/এফএস












