২৬ মার্চ ২০২৬

গাঁজা-ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে যুবক ধরা

বাংলাধারা প্রতিবেদক »

সীতাকুণ্ড উপজেলায় ১৫ কেজি গাঁজা ও ৯৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলার বাংলাবাজার এলাকা থেকে এসব গাঁজা ও ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

আটক আসামী রাব্বি (২৪) লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার নলডুগি এলাকার মো. মাহবুজের ছেলে। বর্তমান সে পাহাড়তলী থানার নোয়াপাড়া এলাকায় থাকেন।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল।

তিনি জানান, কিছু মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে একটি মিনি পিকআপ যোগে কুমিল্লা থেকে চট্টগ্রামের দিকে আসছে— এই সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার বাংলা বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশি করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ কেজি গাঁজা ও ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক যুবককে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কুমিল্লা জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।

আটক ব্যক্তিকে মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন