১৪ মার্চ ২০২৬

গাছ থেকে পড়ে স্কুল শিক্ষকের করুণ মৃত্যু

পটিয়া প্রতিনিধি »

চট্টগ্রামের পটিয়া হাইদগাঁও ইউনিয়নের এক স্কুল শিক্ষক গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে গাছ থেকে পড়ে শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম রেজাউল করিম (৪০)। তিনি উপজেলার উত্তর হাইদগাঁও গ্রামের মরা খাল এলাকার বক্স আলী ডাক্তার বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র।

জানা গেছে, উপজেলার ছনহরা ইউনিযনের ধাউরডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা বিভাগের শিক্ষক রেজাউল করিম শনিবার নিজ গামের বাড়ির একটি গাছের ডাল কাটতে ওঠে। দুপুর ১টার দিকে ডাল কাটার এক পর্যায়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর জখম হয়। এসময় এলাকার লোকজন তাকে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। ওই শিক্ষকের স্ত্রী ও ২ কন্যা সন্তান রয়েছে।

পটিয়া হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তনয় তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, স্কুল শিক্ষক গাছ থেকে পড়ে যাওয়ার কারণে মূলত মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। যার কারণে হাসপাতালে আনার আগেই শিক্ষকের মৃত্যু হয়েছে।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ