১৮ মার্চ ২০২৬

গাছ লাগানোর কথা বলে সরকারি জায়গায় স্থাপনা তৈরি, উচ্ছেদ করে প্রশাসন

বাংলাধারা ডেস্ক :::

হাটহাজারীতে সরকারি ৭৮ শতক জায়গায় গাছ লাগানোর কথা বলে লিজ নিয়ে সে জায়গায় স্থাপনা তৈরি করেছেন এক ব্যক্তি।

খবর পেয়ে সেই স্থাপনা উচ্ছেদ করেছেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন পশ্চিম পট্টি এলাকায় দখলে থাকা একটি সরকারি টিলায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান বলেন, সরকারি খতিয়ানভুক্ত জায়গা লিজ নিয়ে দখলে নিতে চায় তারা। অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, দুই বছর আগেও সেখানে স্থাপনা নির্মাণ করেছিল দখলদার। তখনও উচ্ছেদ করা হয়েছিল। পরে আবার জায়গাটি দখলে চলে যায়।

বাংলাধারা/এআই

আরও পড়ুন