১৯ মার্চ ২০২৬

‘গৃহবন্দি’ হলেন সালমান খানের দুই ভাই

বাংলাধারা বিনোদন  »

ফের গৃহবন্দি সালমান খানের দুই ভাই এবং ভাইয়ের ছেলে। আগামী ৭ দিন মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলেই ওই ৩ জনকে বন্দি থাকতে হবে।

ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানায়, ২৫ ডিসেম্বর দুবাই থেকে মুম্বাইতে ফেরেন আরবাজ খান, সোহেল খান এবং নির্ভান। মুম্বাইতে ফেরার পর শহরের একটি বিলাসবহুল হোটেলে কোয়ারেন্টিনে থাকতে বলা হয় তাদেরকে।

করোনা বিধি আরোপ থাকায় দুবাই থেকে মুম্বাইতে ফেরার পরই আরবাজ, সোহেল এবং নির্ভানকে ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানানো হয় কিন্তু সেই নিয়ম তারা মানেননি। ২৫ ডিসেম্বর দুবাই থেকে ফেরার পরদিনই সালমান খানের পানভেলের বাগান বাড়িতে পাড়ি দেন ওই ৩ জন। ফলে সালমানের দুই ভাই এবং ভাইয়ের ছেলে বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় এফআইআর। বিএমসির তরফে ওই ৩ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় দায়ের করা হয় অভিযোগ।

ওই ঘটনার পরপরই এবার ফের তাদেরকে মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে তাদের কোয়রেন্টিন করা হয়। পাশাপাশি দুবাই থেকে ফেরার পর আরবাজ খান, সোহেল খান এবং নির্ভানের মধ্যে কোনো উপসর্গ দেখা যায় কি না, সে বিষয়ে খোঁজা চালানো হচ্ছে। পাশাপাশি এবার ফের তাদের আর টি-পিসিআর পরীক্ষা করা হবে।

যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত সালমানের পরিবারের তরফে কোনো মন্তব্য করা হয়নি।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন