১৩ মার্চ ২০২৬

গেদু চাচার মৃত্যুতে সিইউজে’র শোক

বাংলাধারা প্রতিবেদন »

বীর মুক্তিযোদ্ধা ও আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক খোন্দকার মোজাম্মেল হক’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

সোমবার (২৯ জুন) সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক শোক বার্তায় ‘গেদু চাচা’ খ্যাত প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, গেদু চাচা খ্যাত খোন্দকার মোজাম্মেল হক’র মৃত্যুতে দেশ গরীব দুঃখী মানুষের জন্য কলম ধরা প্রগতিশীল এক সাংবাদিককে হারালো। সোমবার বিকেল ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান খোন্দকার মোজাম্মেল হক।

এর আগে গত শনিবার (২৭ জুন) রাতে মোজাম্মেল হক বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ