১৯ মার্চ ২০২৬

গোলশুণ্য ড্র, বাংলাদেশের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক  »

দুই ম্যাচের মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী নেপালকে ২-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ। টানটান উত্তেজনার এই ম্যাচে কোন দলই গোল আদায় করতে পারেনি। এতে গোলশূণ্য ড্র হয় বাংলাদেশের।

রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এদিন ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু সাদ উদ্দিনের দুর্বল শটে বল সহজেই নিজের নিয়ন্ত্রণে নেন নেপালের গোলরক্ষক। সপ্তম মিনিটে আবার আক্রমণে যায় বাংলাদেশ। কিন্তু নেপালের শক্ত রক্ষণভাগ ভেদ করে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি বাংলাদেশ।

২৭তম মিনিটে নাবিব নেওয়াজ জীবনের দূরপাল্লার বিপজ্জনক শটটি গোলবারের উপর দিয়ে চলে যায়। ৩৫তম মিনিটে সাদ উদ্দিনের ক্রস থেকে আলতো ছোঁয়ায় বল নেপালের জালে পাঠানোর সুযোগ পেয়েছিলেন সুমন রেজা। কিন্তু ঠিকভাবে শটটি নিতে পারেননি তিনি। ৩৬তম মিনিটে কর্নার কিক থেকে গোলের সুযোগ ছিল নেপালের সামনে। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হেডের কারণে বেঁচে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে টানা আক্রমণ চালালেও ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি বাংলাদেশ। এতে গোলশূণ্য ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে জামাল ভূঁইয়াদের।

বাংলাধারা/এফএস/ইরা

আরও পড়ুন