২১ মার্চ ২০২৬

গ্যাস লাইন বিস্ফোরণে শিক্ষা উপমন্ত্রীর শোক; ঘটনাস্থল পরিদর্শনে হাসিনা মহিউদ্দিন

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে গ্যাস লাইন বিস্ফোরণের পর দেয়াল ধসে ৭ জন নিহত ও ১৭ জন দগ্ধসহ আহত হয়েছে ২০ জন। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে।

শোকসন্তপ্ত পরিবারের পাশে হাসিনা মহিউদ্দিন

দুর্ঘটনার এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রাক্তন মেয়র মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন ও তাঁর ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহিন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছুটে যান তারা।

শোকসন্তপ্ত পরিবারবর্গকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে সব রকমের সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন