কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার শহরের নতুন বাহারছড়া গাড়িরমাঠ এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে তিন মাস বয়সী ঘুমন্ত এক শিশুর মৃত্যু হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দুইটি বসতঘর।
শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নিহত ফৌরদৌস আরা (তিন মাস বয়সী) গাড়িরমাঠ এলাকার মিনু আরার মেয়ে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্র জানায়, সন্ধ্যার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে পুরো বসতঘর নিমজ্জিত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর বসতঘরে ঘুমন্ত ফৌরদৌস আরার মৃতদেহ উদ্ধার করা হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মালেক জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার পট এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সুত্রপাত। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাধারা/এফএস/টিএম












