১৪ মার্চ ২০২৬

ঘুষ নেয়ার সময় মৎস্য কর্মকর্তা আটক

বাংলাধারা ডেস্ক »

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকার (৫৫)কে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করেছে দিনাজপুর সমন্বিত দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের তার নিজস্ব কার্যালয় থেকে ঘুষ গ্রহণের সময় তাকে আটক করা হয়।

সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে একটি দল এই অভিযান চালায়। অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তার কাছ থেকে ঘুষ গ্রহণের ২০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।

সমন্বিত জেলা দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, সবুজ ইসলাম নামে এক ঠিকাদার উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকার কাছে সরকারি পুকুর খননের বিল তুলতে যান। পুকুর খননের বিল হয়েছে ৩২ লাখ টাকা। বিল পরিশোধ করতে ঠিকাদার সবুজ ইসলামের কাছে মৎস্য কর্মকর্তা রেজাউল করিম সরকার ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। মঙ্গলবার দুপুরে সেই ৫ লাখ টাকার কিছু অংশ ২০ হাজার টাকা দিতে মৎস্য কার্যালয়ে আসেন সবুজ। যা গোপণ সংবাদের মাধ্যমে জানতে পারি।

এ সময় দুদক অভিযান চালিয়ে মৎস্য কর্মকর্তা রেজাইল করিম সরকারকে ঘুষ গ্রহণের টাকাসহ হাতেনাতে আটক করা হয়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ