আন্তর্জাতিক ডেস্ক »
বৃহত্তম দুই রাজ্য টেক্সাস ও ফ্লোরিডায় জয় পেয়েছেন ট্রাম্প। ভোটগণনার শুরু থেকেই পিছিয়ে থাকা রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘুরে দাঁড়িয়েছেন। তার চেয়েও বড় কথা, ব্যাটলগ্রাউন্ড স্টেট বা সুইং স্টেটগুলোতেই একের পর এক জয় নিশ্চিত করছেন তিনি। তাতে করে মোট ইলেকটোরাল কলেজের দৌড়ে বাইডেনের অনেক কাছে চলে এসেছেন তিনি। মার্কিন বার্তা সংস্থা এপি এবং সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে।
এই দুই রাজ্য জয়ের মাধ্যমে সার্বিকভাবেও হোয়াইট হাউজের দৌড়ে অনেকটাই বাইডেনের কাছাকাছি চলে এসেছেন ট্রাম্প। সবশেষ বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টার তথ্য বলছে, জো বাইডেন দীর্ঘ সময় ধরেই আটকে রয়েছেন ২২৪টি ইলেকটোরাল কলেজে। এর বিপরীতে ট্রাম্পের এখনকার ইলেকটোরাল কলেজের সংখ্যা ২১২। বলা যায়, বাইডেনকে প্রায় ধরেই ফেলেছেন ট্রাম্প।
নির্বাচন পর্যবেক্ষকেরা আশা করছেন, কয়েকটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যের ফলাফল হোয়াইট হাউসের দৌড়ে গুরুত্বপূর্ণ হতে উঠতে পারে।
বাংলাধারা/এফএস/ওএস/এআর












