১৩ মার্চ ২০২৬

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় কাতার প্রবাসীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, কক্সবাজার»

কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় বাসের পেছনে ধাক্কা লেগে মারা যান এক কাতার প্রবাসী।

নিহত মো. সোহেল সিকদার (২৪)  চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ভরইন্যারচর এলাকার মো. বাবুলের ছেলে। তিনি কাতার প্রবাসী।

অপরদিকে মঙ্গলবার বেলা তিনটার দিকে চিরিঙ্গা-মহেশখালী সড়কের সাহারবিল ইউনিয়ন পরিষদের সামনে ডাম্পার ট্রাকচাপায় নিহত হয়েছে এক যুবক। নিহত মাহমুদুল করিমের (২৬)  উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেলেও তার বাবার নাম জানা যায়নি।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো হাইওয়ে পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল ইসলাম বলেন, নিহতদের মরদেহগুলো যথাযথ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ