২৬ মার্চ ২০২৬

চট্টগ্রামগামী ট্রেনে মিললো ৪৬ কেজি গাঁজা

বাংলাধারা প্রতিবেদন»

কুমিল্লা রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম ও চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস থেকে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লা রেলওয়ে স্টেশনের ১ নং প্লাটফর্ম ও কর্ণফুলী এক্সপ্রেসের ‘গ’ বগির টয়লেটের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করা যায় নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে ৩৬ কেজি এবং চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করা যায় নি।

আরও পড়ুন