১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত

বাংলাধারা প্রতিবেদন »

ভূমিকম্পে কেঁপে উঠেছে চট্টগ্রামসহ দেশের পূর্বাঞ্চলসহ ভারতের মিজোরাম রাজ্য। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

রোববার (২১ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মিজোরামের আইজল জেলার জনবহুল শহর দারলবনের ২৪ কিলোমিটার দূরে এটির উৎপত্তি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎস ছিল ভারতের মিজোরামের ডারলন থেকে ৩৮.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ৪০.৪ কিলোমিটার গভীরে। ওই এলাকার অবস্থান বাংলাদেশের চট্টগ্রাম থেকে ২১৩ কিলোমিটার উত্তর-পূর্বে, এবং ভারতের মিজোরাম রাজ্যের আইজল জেলা থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। চট্টগ্রাম, তিন পার্বত্য জেলাসহ দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানা গেছে।

এর আগে গত বৃহস্পতিবারও (১৮ জুন) সারাদিনে যে তিনবার ভূমিকম্প হলো সেগুলোর শেষটি ছিল মিজোরাম। যার রিখটার স্কেল ছিল ৫ দশমিক শূন্য।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ