১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ ঘনকালো মেঘে ঢাকা। শুক্রবারের বৃষ্টির পর শনিবার সকালে সূর্যের আলো দেখা গেলেও দুপুর থেকে মেঘে ঢেকে যায় অনেক এলাকা। বৃষ্টি ও ঠাণ্ডা হিমেল হাওয়ায় শীত একটু বেশি অনুভূত হচ্ছে গ্রামে।

শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে ১৬.৫ ডিগ্রী সেলসিয়াস।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এখানেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী দু’দিনে ক্রমান্বয়ে আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে। তবে পরবর্তী দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

শনিবার সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ঢাকায় ১৮ মিলিমিটার, চট্টগ্রামে ৪৮ মিলিমিটার এবং মাইজদী কোর্ট এলাকায় সবচেয়ে বেশি ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, পূবালী লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ মেঘ-বৃষ্টির কারণে শীত কমতে পারে। তবে মেঘ-বৃষ্টির এ লুকোচুরি শেষে আবারও বাড়বে শীত- এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রী সেলসিয়াস।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ