১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামসহ সারাদেশে আরো ১৮ জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত

বাংলাধারা প্রতিবেদন »

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২৭ আগস্ট থেকে চট্টগ্রামসহ সারাদেশে আরও ১৮ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ রেলওয়ে।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক করতে আগামী ২৭ আগস্ট থেকে আরো ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু করবে।

যে ১৮ জোড়া ট্রেন চালু হচ্ছে সেগুলো হলো— পাহাড়িকা, উদয়ন, এগার সিন্ধুর প্রভাতী, যমুনা এক্সপ্রেস, এগার সিন্ধুর গোধুলি, সোনার বাংলা, চট্টলা, করতোয়া, বরেন্দ্র, সিল্ক সিটি, সাগর দাড়ি, দোলন চাপা, ঢালার চর, ঢাকা/চট্টগ্রাম মেইল, দেওয়ানগঞ্জ কমিউটার, বলাকা কমিউটার, বগুড়া কমিউটার, রকেট এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস।

এর আগে গত ১৬ আগস্ট আরও ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু হয়।

উল্লেখ্য, গত ২৪ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুই মাস পর ৩১ মে থেকে শর্ত সাপেক্ষে অল্প কয়েকটি ট্রেন চালু করা হয়। তারপর থেকে রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে ধীরে ধীরে সব যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ