১৮ মার্চ ২০২৬

চট্টগ্রামের কাট্টলিতে অগ্নিদগ্ধ ৬ জন

বাংলাধারা প্রতিবেদন»

নগরীর কাট্টলীর ‘মরিয়ম ভিলা’ নামে পরিচিত ১ নম্বর সাইমুন ভবনের একটি বাসায় অগ্নিদগ্ধ হয়েছেন একই পরিবারের ৬ জন। তারা হলেন, সাজেদা বেগম (৪৯), শাহজাহান শেখ (২৫), জীবন শেখ  (১৪),  স্বাধীন শেখ (১৭), দিলরুবা বেগম (১৮), মাহিয়া আকতার (৯)।

সোমবার (১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, ভবনের টপ ফ্লোরের বাসায় গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে ওই ভবনের একটি বাসায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে একটি গাড়ি পাঠানো হয়। কিন্তু ফায়ার সার্ভিসকে অগ্নিনির্বাপণ কাজ করতে হয়নি। স্থানীয়ভাবে আগুন নেভানো হয়। 

দগ্ধ হওয়া সন্তানদের বাবা জামাল শেখ বলেন, আমি যখন রাতে ডিউটি শেষ করে বাসায় আসি তখন আমার পরিবারের সদস্যদের একটাই অভিযোগ। আব্বা গ্যাসের গন্ধ আসে। আমি বিষয়টি ভবন মালিককে অবহিত করি। কিন্তু তারা কিছু হবে না বলে উড়িয়ে দেন।

তিনি বলেন, আমার ছেলেরাও ভবন মালিককে বেশ কয়েকবার এ বিষয়ে অবহিত করেন। কিন্তু আগের মতো জবাব দেন তিনি। একটু ব্যবস্থা নিলে আমার পরিবার বেঁচে যেত।

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন