১৯ মার্চ ২০২৬

চট্টগ্রামের খালে যুবকের নগ্ন লাশ

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রামের মুরাদপুর এলাকায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর রৌশন বোডিং এলাকার একটি খাল থেকে নগ্ন লাশটি উদ্ধার করা হয় বলে জানায় পাঁচলাইশ থানা পুলিশ।

পাঁচলাইশ থানার এসআই নুরুল আলম মিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

তিনি বলেন, “লাশের পরনে কোনো কাপড় নেই। ধারণা করছি খালের পানিতে ভেসে অন্য জায়গা থেকে লাশটি এখানে এসেছে।”

আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

বাংলাধারা/এফএস/এইচএফ

আরও পড়ুন