৩০ মার্চ ২০২৬

চট্টগ্রামের বিআইটিআইডিতে এ পর্যন্ত ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে

বাংলাধারা প্রতিবেদন »  

গত ২৬ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হয় করোনা শনাক্তের পরীক্ষা। এর মধ্যে আজ ৬টি নমুনা এবং গতকাল পর্যন্ত ২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকার বাইরে সীতাকুণ্ডের বিআইটিআইডিতে করোনা শনাক্ত কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

চট্টগ্রামে করোনা মোকাবিলায় প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সিভিল সার্জন অফিসে খোলা হয়েছে একটি নিয়ন্ত্রন কক্ষ। তাছাড়া হটলাইন নাম্বারে যোগাযোগ করে সেবা নিতে পারবেন। রোগীদের সুবিধার্থে টেলি মেডিসিন সেবাও চালু করা হয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন