২৭ মার্চ ২০২৬

মিরসরাইয়ে তসবিহর দানা গলায় আটকে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের মিরসরাইয়ে তসবিহর দানা গলায় আটকে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ভূঁইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু তালহা বিন শহিদ ভূঁইয়া স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টায় শিশুটির জানাজা নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।

নিহতের স্বজন মোরশেদ ভূঁইয়া জানান, খেলার সময় হঠাৎ তসবিহর একটি দানা শিশুটির গলায় আটকে যায়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং শ্বাসকষ্ট শুরু হয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে মুমূর্ষু অবস্থায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, গলায় তসবিহর দানা আটকে শ্বাসনালি বন্ধ হয়ে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন