বাঁশখালী প্রতিনিধি »
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার মো. কামাল উদ্দিন। পূজামণ্ডপের ঘটনায় দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবেলা, মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।
রোববার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার এসএম রশিদুল হকের কাছে থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সন্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।
জানা যায়, পূজামণ্ডপের ঘটনা দক্ষতা ও বিচক্ষণতায় সহিত পরিস্থিতি পাল্টে দেওয়া, মাদক উদ্ধার, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ওসি মো. কামাল উদ্দীনকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা দেয়া হয়।
গত ১৩ অক্টোবর বাঁশখালী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন তিনি। যোগদান করার মাস-খানেকের মধ্যে মাদক উদ্ধার, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখেন তিনি। তাছাড়া লোকমুখে গরিবের ওসি নামেও পরিচিত লাভ করেন।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, অপরাধ রোধ করা আমাদের কাজ। সাধারণ জনগণ যাতে শান্তিতে থাকতে পারে এবং অপরাধিরা যাতে কোন অপরাধ করতে না পারে সেজন্য আমি কাজ করে যাচ্ছি। আমি কাজ করতে গিয়ে এই মানুষের কাছে এই উপজেলার সন্তানের মত হয়ে গেছি। মানুষ আমাকে ভালবাসে আমিও মানুষকে ভালবাসি। একজন পুলিশ হিসেবে জনগণের বন্ধু হয়ে কাজ করতে চাই। সবার সহযোগিতা অপরাধ দমনে কাজ করে যাব।
তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলায় বাঁশখালী একটি গুরুপ্তপূর্ণ উপজেলা। এখানে সাগর, পাহাড় ও সমতল হওয়ায় এবং কক্সবাজারের সাথে সংযুক্ত হওয়ায় দক্ষিনের অপরাধিরা এখানে অবস্থান নিতে চেষ্টা করে তাই আমাদের সব সময় সতর্ক থেকে কাজ চালিয়ে যেতে হয় বলে জানান তিনি।












