২৯ মার্চ ২০২৬

চট্টগ্রামের সাগরিকায় কোল্ড স্টোরেজে ভয়াবহ আগুন

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় অবস্থিত বিডি ফুড কোল্ড স্টোরেজে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ মার্চ) দুপুরে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, খবর পাওয়ার সাথে সাথেই কাছের ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পর্যায়ক্রমে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে ৮টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, সকাল ১১টা ৪০ মিনিটে আমরা এসেছি। বিডি ফুডের তিন নম্বর কোল্ড স্টোরেজে আগুন লেগেছে। দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এখানে ২ হাজার টনের বেশি মাছ আছে। এখন কোল্ড স্টোরেজের ঠাণ্ডার পরিমাণ কমানোর চেষ্টা করছি। আমরা তিনটা কাজ করেছি- মাছের কার্টন সরিয়ে আনা, ধোঁয়া সরানো, ঠাণ্ডার মাত্রা কমানো। দরকার হলে দেয়াল ভেঙে ফেলব।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আরও পড়ুন