বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে পবিত্র কুরআন পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা শীর্ষক ‘কুরআনিক সেমিনার-২০২০’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) “আল কুরআনের আয়াত প্রদর্শনী কেন্দ্র” এই সেমিনারের আয়োজন করে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদ প্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম চৌধুরী।
সেমিনার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল।
মাওলানা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন প্রফেসর ড. মুস্তফা কামিল মাদানী, মাওলানা নূরুল আমিন মাহদী, মাওলানা আরাফাতুল ইসলাম, মাওলানা আব্দুর রহমান, গাজী আনিসুর রহমান, মাওলানা আফিক ফুরকান মাদানী প্রমূখ।
বাংলাধারা/এফএস/এইচএফ












