বাংলাধারা প্রতিবেদন »
আইপিএল’কে কেন্দ্র করে বাজি ধরে নিঃস্ব হচ্ছে অনেকে। অনলাইন ও অফলাইনে জুয়ার সাথে সংশ্লিষ্ট সকলকে খুঁজতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আমরা তথ্য পেয়েছি কোতোয়ালী এলাকায় আইপিএলকে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে বাজি ধরে নিঃস্ব হচ্ছে অনেকে।
কিশোর ও তরুণরা যারা এ জুয়ার সঙ্গে জড়িয়েছে তাদের খুঁজছি আমরা। যারা জুয়ার সঙ্গে জড়িত তাদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ জানাচ্ছি।
বাংলাধারা/এফএস/এআর












