বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে আগুনে দগ্ধ ৯ জনের মধ্যে একজন মারা গিয়েছেন। আশংকাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছে বাকি ৬ জনকে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডাঃ রফিক উদ্দিন আহমদ গণমাধ্যমকে এইসব তথ্য দেন। আগুন দগ্ধ পিয়েরা বেগম (৬৫) চমেক এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে মারা যান। আগুনে তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।
মিজানুর রহমান (৪২), সাইফুল ইসলাম(১৮), সালমা জাহান(২১), মাহির(৮), সুলতানা মিন্নি(৩৫), মানহা(২) দগ্ধ এই ৬ জনকে ঢাকায় আনার প্রস্তুতি চলছে।
এছাড়া দগ্ধ অন্য দুইজন হল রিয়াজুল ইসলাম(২২), সুমাইয়া(১৮)।
রবিবার (০৮ নভেম্বর) রাত দশটার দিকে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকায় মুরাদ চৌধুরীর মালিকানাধীন ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা এনামুল।
তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে আমরা ওই বাসার লাইট-ফ্যানসহ বিদ্যুৎ সংযোগের প্রতিটি পয়েন্ট পোড়া দেখেছি। এতে আমাদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। কারণ গ্যাসের পাইপলাইন এবং রান্নাঘরের চুলা আমরা অক্ষত দেখেছি। বাসায় কোনো গ্যাস সিলিন্ডার ছিল না।’
বাংলাধারা/এফএস/এআর












