১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে নতুন করে ১০৫ জনের করোনা শনাক্ত, মৃতের সংখ্যা বেড়ে ২৬৫

বাংলাধারা প্রতিবেদন »

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১০৫ জন; এর মধ্যে ৮০ জন নগরের ও ২৫ জন বিভিন্ন উপজেলার।

এ নিয়ে চট্টগ্রামে ১৬ হাজার ৫২৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ৭২২ জন নগরের ও ৪ হাজার ৮০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে ১ জন ও উপজেলায় ১ জন করোনায় মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৬৫ জন; এর মধ্যে ১৮৪ জন নগরের ও ৮১ জন উপজেলার বাসিন্দা।

সোমবার (২৪ আগস্ট) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৩ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা মিলেছে। এর মধ্যে ১০ জন নগরের ও ১৫ জন উপজেলার বাসিন্দা।

ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২১১ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৫ জনের ও উপজেলার ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯১ জনের নমুনা পরীক্ষা করে নগরের ২৫ ও উপজেলার ৩ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২ জনের করোনা পরীক্ষা করে ২ জনের মধ্যে রোগটি পাওয়া গেছে।

ইমপেরিয়াল হাসপাতালে ১৯৩ জনের নমুনার মধ্যে নগরের ১৫ জন ও উপজেলার ২ জন শনাক্ত হয়েছেন। শেভরণে ৪৫ জনের নমুনা পরীক্ষা করে নগরের ১৫ ও উপজেলার ১ জনের করোনা পাওয়া গেছে।

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ২৫ জনের মধ্যে সাতকানিয়ার ১, বাঁশখালীর ১, পটিয়ার ৩, রাউজানের ৪, ফটিকছড়ির ২, হাটহাজারীর ১২ ও সীতাকুণ্ডের ২ জন রয়েছেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ