২৫ মার্চ ২০২৬

চট্টগ্রামে আরও ১০ জনের করোনা শনাক্ত

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার তুলনায় দশমিক ৯৯ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

মঙ্গলবার (৮ মার্চ) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এসব তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৪টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৮ জন নগর এলাকার ও ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৬৫ জন।

এর মধ্যে নগর এলাকায় ৯২ হাজার ৪৬ জন এবং উপজেলার ৩৪ হাজার ৫১৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন নগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন